প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ২০ জাহাজ তেল দিয়েছে ইরান’

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:২৪
‘সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ২০ জাহাজ তেল দিয়েছে ইরান’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় হাত নাড়ছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ২০ জাহাজ তেল দিয়েছে। সোমবার সকালে এই জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করবে।

স্থানীয় সময় গতকাল রোববার ওয়াশিংটন ডিসি অভিমুখে এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেছেন। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তারা আমাদের শ্রদ্ধা নিবেদনস্বরূপ—আমি ঠিক জানি না, আমি এর সঠিক সংজ্ঞা দিতে পারব না, কিন্তু আমার মনে হয় সম্মানের নিদর্শন হিসেবে—হরমুজ প্রণালী দিয়ে ২০টি তেলবাহী জাহাজ—বড় বড় তেলবাহী জাহাজ পাঠাচ্ছে।

‘আমি শুধু বলতে পারি যে, আমরা দুর্দান্ত আলোচনা করছি’, যোগ করেন যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্টের মতে, তিনি ‘প্রায় নিশ্চিত’ যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তি করবে। আবার তিনি বলে উঠেন, তবে এমনও হতে পারে যে আমরা তা করতে পারব না।
তবে ট্রাম্পকে একটি চুক্তির ব্যাপারে বেশ আশাবাদী মনে হলো। তার ভাষ্য, আমি ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা দেখছি।

‘এটি শিগগির হতে পারে’, যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ— দুইভাবেই আলোচনা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ইরানে স্থল সেনা পাঠাবে কি-না সে বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেছেন, আমাদের হাতে প্রচুর বিকল্প রয়েছে।

‘আমরা ইরানে পরিকল্পনার চেয়ে এগিয়ে আছি। দেশটিতে এখন যা আছে তা একেবারে নতুন একটি শাসনব্যবস্থা। এটি নতুন কিছু লোকের দল—যাদের সঙ্গে আমরা আগে কখনও কাজ করিনি, এবং তারা খুব যুক্তিসঙ্গত আচরণ করছে’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বুধবার যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে যে, যেকোনো যুদ্ধবিরতি কেবল তেহরানের শর্ত ও সময়সীমার মধ্যেই কার্যকর হবে।

ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় যে, ইরান তার প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনার বিষয়ে কোনো সাড়া দিয়েছে কি-না, তখন তিনি বলেছেন, হ্যাঁ। দেবে না কেন?

তিনি আরও যোগ করেন, তারা যে আন্তরিক, তা প্রমাণ করার জন্যই আমাদের এই সব তেলের জাহাজগুলো দিয়েছে।

ইরানতেলআলোচনাহরমুজ প্রণালী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise