প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নৈশভোজে গুলি

মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

  • কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে অ্যালেন অনুদান দিয়েছিলেন ২৫ ডলার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:০১
মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

কোল টমাস অ্যালেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে সশস্ত্র হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেন সম্পর্কে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। ৩১ বছর বয়সী এই যুবক নন কোনো সাধারণ অপরাধী। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন উচ্চশিক্ষিত খণ্ডকালীন শিক্ষক এবং উদীয়মান ভিডিও গেম ডেভেলপার তিনি।

আরও পড়ুন

সাংবাদিকদের ডিনারে গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

২৬ এপ্রিল ২০২৬

কীভাবে একজন মেধাবী শিক্ষার্থী ও সমাজসেবামূলক উদ্ভাবনের কারিগর পা বাড়ালেন এমন চরমপন্থী পথে, সেই বিষয় এখন খতিয়ে দেখছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

পাবলিক রেকর্ড এবং অ্যালেনের লিঙ্কডইন প্রোফাইল পর্যালোচনা করে দেখা গেছে, তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরতলীর টরেন্স এলাকার বাসিন্দা। ২০১৭ সালে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সফলভাবে অর্জন করেন স্নাতক ডিগ্রি। তার মেধার স্বাক্ষর এখানেই শেষ নয়; গত বছর তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গুয়েজ হিলস থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কম্পিউটার সায়েন্সে।

আরও পড়ুন

মনে হচ্ছে টার্গেট ছিলাম আমিই

২৬ এপ্রিল ২০২৬

পেশাগত জীবনেও যথেষ্ট সক্রিয় ছিলেন অ্যালেন। ‘C2 Education’ নামক একটি খ্যাতনামা টেস্ট প্রিপারেশন ও টিউটোরিং সংস্থায় তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। শিক্ষক হিসেবে তিনি এতটাই দক্ষ ছিলেন যে, ২০২৪ সালের ডিসেম্বরে ওই সংস্থা তাকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবে ভূষিত করে সোশ্যাল মিডিয়ায় তার ছবিও পোস্ট করেছিল।

অ্যালেন একজন স্বাধীন ভিডিও গেম ডেভেলপারও। জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ‘স্টিম’-এ তার তৈরি ‘Bohrdom’ নামক একটি ইন্ডি-গেম ১.৯৯ ডলারে বিক্রির জন্য রয়েছে তালিকাভুক্ত। ২০১৮ সালে তিনি এই গেমটির নামে নিবন্ধন করেছিলেন ট্রেডমার্কও। তার লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, তিনি ‘ফার্স্ট ল’ নামক দ্বিতীয় একটি গেম তৈরির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন

সন্দেহভাজন শুটারকে আদালতে তোলা হবে সোমবার

২৬ এপ্রিল ২০২৬

২০১৭ সালে ক্যালটেকে পড়ার সময় অ্যালেন তার মানবিক উদ্ভাবনের জন্য হয়েছিলেন স্থানীয় সংবাদমাধ্যমে শিরোনাম। সে সময় তিনি হুইলচেয়ারের জন্য একটি বিশেষ ‘ইমার্জেন্সি ব্রেক’ প্রোটোটাইপ তৈরি করেন, যা সহায়ক ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে।

ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) রেকর্ড থেকে পাওয়া গেছে একটি কৌতূহলোদ্দীপক তথ্য। ২০২৪ সালের অক্টোবরে অ্যালেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে অনুদান দিয়েছিলেন ২৫ ডলার। এই তথ্যটি তার রাজনৈতিক আদর্শ ও বর্তমান হামলার উদ্দেশ্যের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে ভাবিয়ে তুলেছে গোয়েন্দাদের।

তদন্তকারীরা এখন বিশ্লেষণ করছেন অ্যালেনের জীবনের এই বৈচিত্র্যময় দিকগুলো।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালীন অনুষ্ঠানস্থলের বাইরে ঘটে গুলির ঘটনা। এ অবস্থায় অনুষ্ঠানে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

সূত্র: ফক্স নিউজ

ডোনাল্ড ট্রাম্পগুলিনৈশভোজকোল টমাস অ্যালেন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise