প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে অভিযানের পরিকল্পনা ট্রাম্পের

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৩:৫৪
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে অভিযানের পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে থাকা এক হাজার পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ট্রাম্প এই পরিকল্পনার প্রতি ইতিবাচক। তবে, এই ধরনের অভিযান মার্কিন সেনাদের জন্য যে বিপদ ডেকে আনতে পারে, তাও তিনি বিবেচনায় রাখছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ট্রাম্প এবং তার কিছু মিত্র ব্যক্তিগতভাবে একমত হয়েছেন যে, একটি সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে ইউরেনিয়াম জব্দ করা সম্ভব হবে।

তাদের মতে, এ ধরনের অভিযান যুদ্ধের সময়কালকে উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত করবে না।

তবে, একাধিক সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে, ইউরেনিয়াম উত্তোলনের যেকোনো অভিযান অত্যন্ত জটিল হবে এবং এতে উল্লেখযোগ্য ঝুঁকি থাকবে।

এই মাসের শুরুতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই ধরনের অভিযানের সম্ভাব্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

গ্রোসি বলেছেন, ইউরেনিয়াম সিলিন্ডারের ভেতরে গ্যাস আকারে সংরক্ষিত থাকে। যা পরিবহন করা খুব কঠিন।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং ইরানের সঙ্গে হওয়া পরমাণু সংক্রান্ত আলোচনায় একজন আলোচক রিচার্ড নেফিউ বলেছেন, এগুলো নিরাপদে পরিবহনের জন্য বিশেষ কন্টেইনারে রাখতে হবে এবং এতে একাধিক ট্রাক লাগতে পারে।

‘এছাড়া ভুয়া সিলিন্ডার, ফাঁদ ও মাইন প্রকৌশলীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে’, যোগ করেন তিনি।

এই গবেষকের মতে, ইউরেনিয়াম সরাতে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন হবে। সম্ভবত হামলার ঝুঁকির মধ্যেই এসব যন্ত্রপাতি আকাশপথে আনতে হতে পারে। এরপর পারমাণবিক স্থাপনাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি এবং অস্থায়ী বিমানঘাঁটি স্থাপন করতে হবে।

এদিকে ট্রাম্প তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন, তারা যেন ইরানকে স্বেচ্ছায় ইউরেনিয়াম হস্তান্তরে রাজি করানোর চেষ্টা অব্যাহত রাখে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং ট্রাম্প স্পষ্ট করেছেন, যেকোনো মূল্যে ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
এর আগেও যুক্তরাষ্ট্র বিদেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়েছে।

১৯৯৪ সালে কাজাখস্তান থেকে ‘প্রজেক্ট স্যাফায়ার’ অভিযানে ইউরেনিয়াম সরানো হয় এবং ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে জর্জিয়ার একটি রিঅ্যাক্টর থেকে উচ্চমাত্রার ইউরেনিয়াম সরিয়ে স্কটল্যান্ডে নেয়।

দুটি ক্ষেত্রেই ইউরেনিয়াম স্থানান্তর করা হয়েছিল শান্তিপূর্ণভাবে।

ইরানডোনাল্ড ট্রাম্পইরান যুদ্ধইউরেনিয়ামসমৃদ্ধ ইউরেনিয়াম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise