প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প

ইরানের পারমাণবিক শক্তিধর হওয়া নিয়ে আমার চেয়ে উদ্বিগ্ন রাজা চার্লস

যুক্তরাজ্য প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৩৯
ইরানের পারমাণবিক শক্তিধর হওয়া নিয়ে আমার চেয়ে উদ্বিগ্ন রাজা চার্লস

সংগৃহীত ছবি

ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, এই অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি উদ্বিগ্ন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজাকে পাশে রেখে এমনই দাবি করেছেন ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউজে রাজা চার্লস ও রানী ক্যামিলার সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ আয়োজন করা হয়। সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প।

‘আমরা ইরান যুদ্ধে খুব ভালো করছি। সামরিকভাবে নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি।’ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইরানের পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। ‘আমরা কখনোই তাদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’

‘এ বিষয়ে চার্লস আমার সঙ্গে একমত। এমনকি তিনি আমার চেয়েও বেশি একমত যে, আমরা কখনোই সেই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র সক্ষম হতে দেব না।’ পাশে থাকা রাজা চার্লসের দিকে ইঙ্গিত করে বলছিলেন ট্রাম্প।

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের টানাপড়েনের মধ্যেই এ ধরনের মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সরাসরি যুদ্ধ সমর্থনে অনীহা দেখিয়েছেন। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব।

তবে নিজের বক্তব্যে সরাসরি ইরান প্রসঙ্গ এড়িয়ে যান রাজা চার্লস। তিনি লন্ডন ও ওয়াশিংটনের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, ‘দুই দেশ সব সময় সুসময় ও দুঃসময়ে একে অপরের পাশে থেকেছে।’

বাকিংহাম প্যালেস জানিয়েছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে যুক্তরাজ্যের দীর্ঘদিনের নীতির বিষয়ে রাজা চার্লস সচেতন।

নৈশভোজে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্বদেরও উপস্থিতি ছিলেন। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংও ছিলেন নৈশভোজে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ সরকার যেখানে ইরান ইস্যুতে তুলনামূলক সংযত অবস্থানে রয়েছে, সেখানে রাজা চার্লসের নাম উল্লেখ করে ট্রাম্প নিজের অবস্থানের প্রতি সমর্থন দেখানোর চেষ্টা করেছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ–অবরোধ বজায় রেখেছে। তবে ট্রাম্পের এ মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে তৈরি করেছে আলোচনা। 

ইরানডোনাল্ড ট্রাম্পব্রিটিশ রাজা চার্লস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise