প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

হু হু করে কমার পর ফের কিছুটা বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮
হু হু করে কমার পর ফের কিছুটা বাড়ল তেলের দাম

প্রতীকী ছবি

হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা— যুক্তরাষ্ট্র ও ইরানের এমন ঘোষণার পর তেলের দাম কমে যায় হু হু করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আবার কিছুটা বেড়েছে দাম। অয়েল প্রাইস ডট কমের তথ্য বলছে, শুক্রবার রাত ৯টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় চলতি মাসের সর্বনিম্ন ৮৬ দশমিক ৩৯ ডলারে। কাছাকাছি সময় ৮১ ডলারে নেমে যায় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম।

তবে সময়ের ব্যবধানে দাম কিছুটা বেড়ে শনিবার ভোর ৪টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯০ ডলারে। একই সময়ে ডাব্লিউটিআই ক্রুডের দাম দাঁড়িয়েছে প্রায় ৮৫ ডলারে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ঘোষণা দেন, ‘যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সকল বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো।’ শিগগিরই ইরানের সঙ্গে চুক্তি হবে, এমন দাবি পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর এতে অস্থির তেলের বাজারে কিছুটা স্বস্তি ফেরে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে কার্যত বন্ধ ছিল বিশ্ববাজারে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই প্রণালি। এখান দিয়ে মোট সরবরাহের ২৫ শতাংশ তেল পরিবহন করা হয়। বিশ্লেষকদের মত, তেলের দাম কিছুটা কমলেও গত ৫০ দিনে যে ধাক্কা বাজারে লেগেছে, তার প্রভাব থাকবে আগামী বছরগুলোতেও।

যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছিল ৭০ ডলারে। গত মার্চে এর দাম ১০০ ডলার ছাড়িয়ে পৌঁছেছিল সর্বোচ্চ ১১৯ ডলারে। আজ শনিবার এই দাম নেমে এসেছে ৯০ ডলারে।

কেপলারের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে ফলে অপরিশোধিত তেল ও কনডেনসেট উৎপাদন কম হয়েছে ৫০ কোটিরও বেশি ব্যারেল। উড ম্যাকেঞ্জির প্রধান বিশ্লেষক ইয়ান মোয়াটের ভাষায়, এই পরিমাণ তেল পুরো বিশ্বের পাঁচদিনের সরবরাহ বন্ধ থাকার সমপরিমাণ; ১১ দিন বিশ্বের সব যানবাহন বন্ধ থাকা এবং ১০ সপ্তাহ বিশ্বের সব বিমান বন্ধ রাখার সমান।

রয়টার্সের তথ্য বলছে, ৫০ কোটি ব্যারেল তেল দিয়ে পূরণ করা যেত যুক্তরাষ্ট্র কিংবা পুরো ইউরোপের প্রায় এক মাসের চাহিদা। একই পরিমাণ তেলে মার্কিন সামরিক বাহিনীর ছয় বছরের চাহিদা মিটত।

ফলে এই সংকটের প্রভাব আগামী বছরগুলোতে বিশ্ববাজারে থাকবে বলেই মনে করেন বিশ্লেষকরা। এছাড়া মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করে পুনরায় পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে মাস কিংবা বছরও লেগে যেতে পারে।

ইরানযুক্তরাষ্ট্রতেলের দাম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise