প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

স্কুলছাত্র থেকে হিটম্যান

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২১:২২
স্কুলছাত্র থেকে হিটম্যান

ছবিঃ আগামীর সময়

বসন্তদুপুর সেদিন। আলবেনিয়ার একটি সমুদ্রতীরবর্তী পাঁচতারকা হোটেলে কফি পান করছিলেন হোটেল মালিক নিকুলাজ। এ সময় ডেলিভারি কর্মীর ছদ্মবেশে সেখানে ঢোকেন এক ব্যক্তি। শুভেচ্ছা জানান নিকুলাজকে। একটু পর সোভিয়েত পিস্তল দিয়ে পরপর ছয়টা গুলি করা হয় তাকে। মৃত্যুর কোলে ঢলে পড়তে মুহূর্ত লাগেনি তার।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া ২০২৩ সালের এই হত্যাকাণ্ড ছিল দুই পরিবারের মধ্যে কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী বিরোধের সপ্তম ঘটনা। আর যিনি এই দুঃসাহসিক কাজ করেছিলেন তার নাম রুবেন সারাইভা। একসময় শান্ত স্কুলছাত্র থাকলেও পরবর্তীকালে হয়ে ওঠেন সিরিয়াল কিলার।

অশুভ আলবেনীয় প্রথা অনুযায়ী, কোনো হত্যার প্রতিশোধ নিতে অপরাধীর পরিবারের পুরুষ সদস্যরা লক্ষ্যবস্তু হলে তৈরি হয় সহিংসতার অন্তহীন চক্র। কিন্তু অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ড পরিচালনা করে একটি ব্রিটেনঘেঁষা চক্র। রুবেনকে সহায়তা করেছিল যুক্তরাজ্যভিত্তিক একটি নজরদারি দল।

যুক্তরাজ্যের হোম কাউন্টিজ এলাকায় বড় হন রুবেন। অভিযোগপত্র বলছে, এই হত্যাকাণ্ডে তাকে সহায়তা করে আরও চারজন ব্রিটিশ নাগরিক, যারা ‘নজরদারি দল’ হয়ে ওই হোটেলে ছদ্মবেশে অবস্থান করছিল। তাদের মধ্যে একজন তরুণী ও ব্যক্তি ছিলেন। তারা হোটেল মালিকের ১৩ বছর বয়সী ছেলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন।

প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ নাগরিকদের বেছে নেওয়া হয়, কারণ নিকুলাজ স্থানীয় ভাড়াটে খুনিদের বিষয়ে সতর্ক ছিলেন। তবে ইংল্যান্ড থেকে আসা দর্শনার্থীদের সন্দেহ করতেন না।

আর এই হামলার নেপথ্যে বার্মিংহামভিত্তিক প্রতিদ্বন্দ্বী লেকস্টাকাজ পরিবারভুক্ত এডমন্ড হাখিয়ার নামই উঠে এসেছে। তিনি বিশ্বাস করতেন বহু বছর আগে তার এক আত্মীয়কে হত্যা করেছিলেন নিকুলাজ। তদন্তকারীরা ধারণা করছেন, যুক্তরাজ্যভিত্তিক ব্যক্তিরা এই হত্যাকাণ্ডে প্রায় ১০ লাখ পাউন্ড পর্যন্ত অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।

কারাগারেই সুরক্ষা

হত্যাকাণ্ডের আগে রুবেন কয়েকদিন ধরে কাছাকাছি একটি সিঁড়িঘরে ছিলেন। হামলার পর তিনি মোটরসাইকেলে পালিয়ে যান। পায়ে হেঁটে প্রবেশ করেন গ্রিসে। সেখান থেকে পৌঁছান মরক্কোয়। ২০২৩ সালের শেষদিকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রত্যর্পণ করা হয় আলবেনিয়ায়। প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রুবেনকে।

কারাগার থেকে তিনি অভিযোগ করেন, তাকে দিনে ২৩ ঘণ্টা একা রাখা হয়। তবে কর্তৃপক্ষ বলছে, সুরক্ষার জন্যই তাকে এভাবে রাখা হয়েছে, কারণ যারা এই হত্যার অর্থ দিয়েছিল তারা তাকে ‘চুপ করিয়ে’ দিতে পারে এবং তাকে হত্যার জন্য পুরস্কারও ঘোষণা করেছে।

অপরাধজগতে সংযোগ

প্রমাণ থাকা সত্ত্বেও পর্তুগিজ বংশোদ্ভূত রুবেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কেবল বেড়াতেই তিনি আলবেনিয়ায় গিয়েছিলেন।

তার ভাষ্য, শৈশবেই তিনি যুক্তরাজ্যে যান। সেখানে স্বাভাবিক জীবনযাপনই করছিলেন। তবে মাদকসংক্রান্ত অপরাধে দণ্ডিত হওয়া এবং ছুরিকাঘাতের ঘটনায় কারাবরণের পর তার জীবনের মোড় ঘুরে যায়। তার পরিবার মনে করে, কারাগার থেকেই অপরাধজগতের সঙ্গে সংযোগ তৈরি হয় রুবেনের।

পর্তুগাল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আবার যুক্তরাজ্যে ফিরে যান। সেখান থেকে আলবেনিয়ায়। ওখানেই কথিত সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ হয় এবং হত্যাকাণ্ডের প্রস্তুতি নেন।

সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তাকে ঘটনাস্থলের আশপাশে একাধিকবার দেখা গেছে। তদন্তকারীরা বিভিন্ন স্থানে তার উপস্থিতির ডিএনএ প্রমাণ পেয়েছে, তবে তার আইনজীবীরা দাবি করেন, সরাসরি রুবেনকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করে— এমন কোনো প্রমাণ নেই।

কানুনের গল্প

পঞ্চদশ শতাব্দীর একটি আইনগ্রন্থ ‘কানুন’। ওই গ্রন্থে অশুভ আলবেনীয় প্রথার বিষয়টি এসেছে। সেখানে পারিবারিক বা গোত্রগত বিরোধের জেরে ‘রক্তের বদলা রক্ত’ নেওয়াকে বৈধতা দেওয়া হয়েছিল। মূলত যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিহিংসা ও সহিংসতার নিষ্ঠুর চক্র সৃষ্টি করত।

১৯৯৭ সালে মাত্র ১৫ পাউন্ডের একটি বকেয়া জ্বালানি বিল নিয়ে শুরু হওয়া এই রক্তক্ষয়ী বিরোধ থামার লক্ষণ নেই। নিকুলাজের মৃত্যুর পর আরও দুটি হত্যাকাণ্ড ঘটেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। যদিও হাখিয়া এবং অন্য ব্রিটিশ সন্দেহভাজনরা যুক্তরাজ্যে অবস্থান করে প্রত্যর্পণ চেয়ে লড়াই করছেন।

অন্যদিকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নিকুলাজের পরিবার। তার ভাইকে হত্যার জন্য ১৭ লাখ পাউন্ড পর্যন্ত নির্ধারণ করা হয়েছে— এমন গুঞ্জন শোনা যাচ্ছে। নিকুলাজের মেয়েরা আশঙ্কা করছে, কানুনের এই শেষ না হওয়া গল্প থেকে রেহাই পাবে না পরবর্তী প্রজন্মও।

হত্যাকাণ্ডযুক্তরাজ্যআলবেনিয়াকানুন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise