ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৩০ শতাংশেরও বেশি

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা জবাব দিতে দিচ্ছে ইরান। গত কয়েকদিনে দফায় দফায় হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবে। এমন অবস্থার মধ্যে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।
এর আগে ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছিল।
এমন অবস্থার মধ্যে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। কাতারের রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাতার এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কাতার রাষ্ট্রের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইয়িদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনাধীন স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার কারণে, কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করেছে।’
কাতারএনার্জি বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানিগুলোর একটি। আর কাতার প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।

