আগামীর সময়

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক

সংগৃহীত ছবি

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত ৪৮ ঘণ্টায় আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের সঙ্গে এক ডজনের বেশি ফোনালাপ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা গেছে।

রবিবার ফিদান ইরান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা ফোনে কথা বলেছেন, যেখানে ‘যুদ্ধ বন্ধে নেওয়া সম্ভাব্য পদক্ষেপ’ নিয়ে আলোচনা হয়েছে বলে তুর্কি কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে।

এর আগে তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন, যেখানে ‘যুদ্ধের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টা’ মূল্যায়ন করা হয়।

আজও এই ফোন কূটনীতি অব্যাহত ছিল। মিসর ও নরওয়ের নেতাদের সঙ্গে তার আলোচনায়ও ‘যুদ্ধ বন্ধের প্রচেষ্টা’ প্রধান বিষয় ছিল বলে সূত্রটি জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যায়ে আঙ্কারার মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।

তবে আলোচনায় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তুরস্ক ও মিসর উভয়ই বিভিন্ন পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছে, যার লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ স্থাপনাকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা কমানো।

    শেয়ার করুন: