আগামীর সময়

ইরানকে হামলার লক্ষ্য চিহ্নিত করে দিচ্ছে রাশিয়া: জার্মানি

ইরানকে হামলার লক্ষ্য চিহ্নিত করে দিচ্ছে রাশিয়া: জার্মানি

সংগৃহীত ছবি

রাশিয়া ইরানকে সম্ভাব্য হামলার লক্ষ্য চিহ্নিত করতে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার আগ্রাসন থেকে দৃষ্টি সরাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধকে ব্যবহার করতে চান।

ফ্রান্সে জি৭ বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওয়াডেফুল জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং জার্মানির অবস্থান তুলে ধরেছেন—যেখানে বলা হয়েছে, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালিতে জার্মানি ভূমিকা রাখতে প্রস্তুত।

ওয়াডেফুলের ভাষ্য, ‘মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পুতিন কৌশলগতভাবে ব্যবহার করতে চান, যাতে ইউক্রেনে তার অপরাধ থেকে আন্তর্জাতিক মনোযোগ সরে যায়।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। আমরা স্পষ্টভাবে দেখছি, দুটি সংঘাত কতটা পরস্পরসম্পর্কিত। রাশিয়া স্পষ্টতই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে।’

    শেয়ার করুন: