প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগির মাংস, শিক্ষার্থীদের বয়কটের ডাক

ঢাবি প্রতিনিধিপ্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৪৬
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগির মাংস, শিক্ষার্থীদের বয়কটের ডাক

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বার্ষিক ইফতার মাহফিলের খাবার তালিকায় গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস রাখায় ইফতার বয়কটের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষার্থীদের অধিকারে হস্তক্ষেপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছে।

রবিবার (১ মার্চ) রাতে ইফতারের মেন্যু নিয়ে ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয় এ বছরের বার্ষিক ইফতারের মেন্যু গরুর মাংস থাকছে না। এ সিদ্ধান্ত শোনার পরপর এই ইফতার বর্জনের ঘোষণা দেয় বিভিন্ন হল সংসদ ও শিক্ষার্থীরা।

জানা গেছে, প্রতিবছর রমজান মাসে যেকোনো ১ দিন শিক্ষার্থীদের জন্য ইফতার ও ডিনারের আয়োজন করে ঢাবি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় চলতি বছর ৪ মার্চ বার্ষিক ইফতারের দিন ধার্য করা হয়েছে। তবে বাজেট স্বল্পতার অজুহাতে এবারের মেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ইফতার বয়কটের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বয়কটের ঘোষণা দিয়ে শহীদ ওসমান হাদি হল সংসদ (প্রস্তাবিত)-এর জিএস আহমদ আল সাবাহ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে এবং তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে হলের বার্ষিক ইফতার ও রাতের খাবারের আয়োজনে ‘গরু’ আইটেম অন্তর্ভুক্ত না করায় শহীদ ওসমান হাদি হল সংসদ ওই ইফতার বয়কটের ঘোষণা দিচ্ছে।

কবি জসীমউদদীন হল সংসদের ভিপি মু. ওসমান গনী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন সবকিছুতেই রাজনীতি দেখতে পায়। ছাত্র সংসদ বনাম বিশ্ববিদ্যালয় প্রশাসন- এই খেলায় মেতে উঠেছেন প্রিয় শিক্ষকরা। তাদের অনুরোধ করব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করার।

এ বিষয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ বলেন, ডিনস কমিটি এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং মানেই শিক্ষার্থীদের বৈধ দাবিকে অগ্রাহ্য করা। রমজান মাসে ক্লাস-পরীক্ষা স্থগিত করার জন্য ডাকসু প্রশাসনের সব জায়গায় আবেদন করেছে, দাবি জানিয়েছে কিন্তু অনুষদের ডিনরা সেই সাড়া দেননি। এবারে ডাকসু এবং হল সংসদগুলোর ইফতারে গরুর মাংস সংযোজনের দাবিও তারা অগ্রাহ্য করল। এটা সুস্পষ্ট শিক্ষার্থীদের সঙ্গে তামাশা।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, খাবারের মেন্যুতে একটা আইটেম না থাকায় ইফতার বয়কট করাটা অনেকের কাছে সিলি ম্যাটার মনে হতে পারে। কিন্তু বিষয়টা মোটেও সিলি না। গরুর গোশত এই উপমহাদেশে একটা রাজনৈতিক টুলস। খাওয়া তো দূরের কথা, বহন করলেও মানুষকে প্রাণ দিতে হয়। এই জিনিস এতটাই রাজনৈতিক দ্রব্য যে বাংলাদেশের মতো মুসলিম মেজরিটি কান্ট্রিতেও অনেক রেস্টুরেন্ট গরুর মাংস সার্ভই করে না।

তিনি আরও বলেন, ‘প্রশাসনের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকা অসম্ভব কিছু ন। কারণ তারা রমজান উপলক্ষে ক্যাম্পাস সাজানোর জন্য লাইটিং করাটাকেও রাজনৈতিক ফ্রেমে চিন্তা করে। তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হোসাইন বলেন, ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় অধিকাংশ প্রভোস্ট মহোদয় বলেছেন—পূর্বের মেন্যু অনুযায়ী তাদের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়েছে। অনেকেই এডভান্স টাকাও পরিশোধ করে দিয়েছেন এবং সে অনুযায়ী কিছু পণ্য কিনে ফেলেছেন। তাই সময় স্বল্পতার কারণে এই মুহূর্তে মেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।’

তিনি আরও জানান, ‘অধিকাংশ হলের ছাত্র সংসদ বলেছে, অন্যান্য হল চিঠি দিয়েছে, তাই তারাও চিঠি দিয়েছে। যদি সব হলে একই মেন্যু থাকে তাতে তাদের কোনো আপত্তি নেই। এসব সামগ্রিক দিক বিবেচনা করে এবং সময় স্বল্পতার কারণে পূর্বের মেন্যুই বহাল রয়েছে। তবে আগামী পহেলা বৈশাখে গরু ভোজ হবে।’

এদিকে ইফতারে গরুর মাংস রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রবিবার এক বিবৃতিতে সাদা দল নেতৃবৃন্দ জানিয়েছেন, ‘ইফতার ও এ ধরনের বিশেষ ভোজগুলোতে শিক্ষার্থীদের বড় একটি অংশের কাছে গরুর গোশত অত্যন্ত জনপ্রিয় ও প্রত্যাশিত খাবার। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী, ডাকসু ও হল সংসদের পক্ষ থেকেও গরুর মাংস অন্তর্ভুক্ত করার যৌক্তিক দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীদের এই দাবিকে উপেক্ষা করে মেন্যু পরিবর্তন করা হলে তাদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হতে পারে।’

বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘শিক্ষার্থীদের আবেগ ও চাহিদাকে অব্যশই সর্বাধিক গুরুত্ব দিয়ে নৈশভোজে গরুর গোশত রাখার বিষয়টি পুনরায় বিবেচনা করুন। বিকল্প হিসেবে যারা গরুর মাংস খান না, তাদের জন্য মুরগির মাংসের ব্যবস্থা রাখা যেতে পারে; কিন্তু প্রধান মেন্যু থেকে গরুর মাংস বাদ দেওয়া কাম্য নয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীইফতার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise