এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এর আগে গতকাল রবিবার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
সভায় উপস্থিত সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের পক্ষে মত দেন। তবে সেদিনের সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সাধারণত পরীক্ষা শুরুর অন্তত দুই মাস আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়।

